শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান মুরাদকে দেখতে চায় তৃণমূল

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৭:৩২ অপরাহ্ণ
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান মুরাদকে দেখতে চায় তৃণমূল
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান মুরাদকে দেখতে চায় তৃণমূল

আল মাহফুজ-শাওন,খুলনা

খুলনা মহানগর বিএনপির রাজনীতিতে নতুন গতি, কর্মিবান্ধব নেতৃত্ব এবং সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় জননেতা আসাদুজ্জামান মুরাদ।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে নগর রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক সফল প্রচার সম্পাদক, সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দলীয় সূত্রে জানা যায়, আন্দোলন-সংগ্রামের মাঠে পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিত এই নেতা সবসময় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন। দুঃসময়ে কর্মীদের সাহস জুগিয়েছেন এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে সোনাডাঙ্গা থানা বিএনপি এক সময় শক্তিশালী ইউনিটে পরিণত হয় বলে নেতাকর্মীরা উল্লেখ করেন।

তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে একজন অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও কর্মিবান্ধব নেতার প্রয়োজন। সেই বিবেচনায় আসাদুজ্জামান মুরাদই সাধারণ সম্পাদক পদে সবচেয়ে যোগ্য প্রার্থী।

তারা আরও বলেন, “আসাদুজ্জামান মুরাদ শুধু একটি নাম নয়, তিনি দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসের ধারক। তার হাত ধরেই খুলনা মহানগর বিএনপি নতুন করে সংগঠিত ও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।”

আসন্ন খুলনা মহানগর বিএনপির কমিটিতে তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে তৃণমূলের নেতাকর্মীরা দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ