শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের দণ্ড, উদ্ধার ইয়াবা ও গাঁজা

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৭:২৬ অপরাহ্ণ
নাটোরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের দণ্ড, উদ্ধার ইয়াবা ও গাঁজা
নাটোরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের দণ্ড, উদ্ধার ইয়াবা ও গাঁজা

নাটোর প্রতিনিধি: নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি নাটোর সদর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে পরিচালিত হয়। এর মধ্যে উত্তর চৌকিরপার কালুর মোড়, নিচবাজার, চকবৈদ্যথ, হাফ রাস্তা তেবাড়িয়া, বনবেলঘরিয়া, হরিসপুর ও মাদ্রাসা মোড়সহ একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ সৌরভ (২০), পিতা: মিঠু, সাং পশ্চিম কান্দিভিটা; মোঃ আলী (২১), পিতা: জাদন, সাং পশ্চিম কান্দিভিটা; শ্রী নিরেন (২৮), পিতা: রুপেন প্রাং, সাং কালুর মোড়; এবং মোঃ দেলোয়ার হোসেন (৪৮), পিতা: মৃত সোনা মোল্লা, সাং গুগলবাড়িয়া। তারা সকলেই নাটোর সদর থানার বাসিন্দা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে ৪টি পৃথক মামলার প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ