শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৭:২১ অপরাহ্ণ
কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার
কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে রোববার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬৫০ পিচ ইয়াবা টেবলেট, মা ও ছেলেসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, লালমনির হাটের আদিতমারি উপজেলার বড় কমলাবাড়ি এলাকার সোলাইমান মিয়ার স্ত্রী ময়না বেগম ওরফে কাজলী(৫২) ও তার ছেলে সালাম মিয়া(২২), উপজেলার ছোট লতিফপুর বাগানবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে আসিফ(২২) ও মৃত- ছানখানের ছেলে আসিক রানা(৩৫)। 
পুলিশ সূত্র জানায়, রোববার রাতে কালিয়াকৈর বাজার এলাকার মুনজুর আলীর বাড়া বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। মা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬শত পিচ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির ১৪শত ৫০ টাকা উদ্ধার করে পুলিশ। অপরদিকে একইদিন রাতে সাড়ে এগারোটার দিকে উপজেলার লতিফপুর জোড়াব্রীজ এলাকা থেকে মাদক বেচাকেনার সময় আসিফ ও আসিক রানা গ্রেফতার করা হয়্ এসময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা টেবলটে উদ্ধার করে পুলিশ। পুলিশ আরো জানায় দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা মাদকের ব্যবসা করে  আসছিলো।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম পিপিএম জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে অভিযান চলমান রয়েছে। এরিই ধারাবাহিকতায় গত রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ