বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশ

বাগাতিপাড়ায় খাল পুনঃখনন উদ্বোধন: কর্মসংস্থান ও পানির সংকট নিরসনের আশা

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৬:৪৮ অপরাহ্ণ
বাগাতিপাড়ায় খাল পুনঃখনন উদ্বোধন: কর্মসংস্থান ও পানির সংকট নিরসনের আশা
বাগাতিপাড়ায় খাল পুনঃখনন উদ্বোধন: কর্মসংস্থান ও পানির সংকট নিরসনের আশা

নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং পানির সংকট অনেকটাই দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
সোমবার (৪ মে) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সরকারপাড়া এলাকায় আহমেদ শরিফের বাড়ির নিকট কালভার্ট থেকে বড়াল নদী পর্যন্ত এবং জামনগর ইউনিয়নের পুকুরপাড়া এলাকায় আহাদের জমির পাশ থেকে বড়াল নদীগামী দুটি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খাল খননের ফলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে এ অঞ্চলে পানির অভাব অনেকাংশে কমে আসবে। গ্রামীণ জনপদের উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি।
তিনি আরও বলেন, সরকার মাছ চাষ, পানি ব্যবস্থাপনা ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে, যাতে অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমে। নারীদের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, সারা দেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যার বড় একটি অংশ নারীদের জন্য বরাদ্দ থাকবে। লালপুর-বাগাতিপাড়ায় নারীদের জন্য পৃথক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় তিনি নির্বাচনী এলাকায় একটি মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথাও জানান এবং স্থানীয়ভাবে উৎপাদিত মাংস ও কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।দেশ-বিদেশে অবস্থানরত ও তাহিরপুর উপজেলা এবং শ্রীপুর উত্তর ইউ...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকা...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াসিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানী...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ঠাকু...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৩ অপরাহ্ণ