বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশ

উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৬:৪১ অপরাহ্ণ
উখিয়ার কুতুপালং বাজারে  সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান
উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি

দীর্ঘদিনের তীব্র যানজট ও জনদুর্ভোগ কমাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উখিয়া  উপজেলা প্রশাসন। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত টানা তিন ঘণ্টার এই অভিযানে বাজারের প্রধান সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমার নির্দেশনায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক  ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদের পর যাতে পুনরায় কোনো অবৈধ স্থাপনা গড়ে না তুলে সে জন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের কঠোরভাবে নজরদারি চালানোর নির্দেশ দেন।

স্থানীয়দের মতে, কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে যানজট একটি নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে দোকান বসানো, ফুটপাত দখল, এবং সাধারণ মানুষের অসচেতনতা- এসব কারণেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, শুধু উচ্ছেদ অভিযানই যথেষ্ট নয়- এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন নিয়মিত তদারকি, হাইওয়ে পুলিশের সক্রিয় ভূমিকা এবং সর্বোপরি স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ। অন্যথায়, পুনরায় অবৈধ দখল ও যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যায়। জনস্বার্থে পরিচালিত এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।দেশ-বিদেশে অবস্থানরত ও তাহিরপুর উপজেলা এবং শ্রীপুর উত্তর ইউ...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকা...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াসিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানী...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ঠাকু...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৩ অপরাহ্ণ