বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে কুরিয়ারের গোডাউনে অভিযানে অবৈধ সিরাপ ও জর্দা জব্দ

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৬:২৬ অপরাহ্ণ
জয়পুরহাটে কুরিয়ারের গোডাউনে অভিযানে অবৈধ সিরাপ ও জর্দা জব্দ
জয়পুরহাটে কুরিয়ারের গোডাউনে অভিযানে অবৈধ সিরাপ ও জর্দা জব্দ

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে ৫৬ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ জর্দা জব্দ করেছে ২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার রাতে শহরের জানিয়ার বাগান এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। তবে বিশাল এই অবৈধ চালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান এবং র‍্যাবের একটি টহল দল অংশ নেয়।

 

অভিযান চলাকালে কুরিয়ারের গোডাউনে তল্লাশি চালিয়ে ৫১টি কার্টন থেকে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং ৫টি বস্তা থেকে ৭ হাজার ২০০ পিস নিষিদ্ধ পদ্দাপুর জর্দা উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, উদ্ধারকৃত সিরাপের আনুমানিক মূল্য ৫৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা এবং জর্দার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত এসব অবৈধ সামগ্রীর বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

 

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এমন অবৈধ মালামাল পরিবহনের বিষয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের জয়পুরহাট শাখার ম্যানেজার জিন্নাত রেহেনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দায়সারা জবাব দেন। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এসব মালামাল পাঠানো হয়। পাঠানো কার্টন বা বস্তার ভেতরে কী থাকে, তা চেক করা হয় না। তবে এসব পার্সেলের প্রেরক ও প্রাপকের তথ্য জানতে চাইলে তিনি তা সরবরাহ করা যাবে না জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

এ বিষয়টি নিশ্চিত করেন ২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন। তিনি জানান, বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধারের ঘটনায় জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ ও জর্দা ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এসব অবৈধ সামগ্রী ধ্বংস করা হবে বলে জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।দেশ-বিদেশে অবস্থানরত ও তাহিরপুর উপজেলা এবং শ্রীপুর উত্তর ইউ...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকা...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াসিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানী...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ঠাকু...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৩ অপরাহ্ণ