শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

করিমগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে মোবাইল কোর্টে সাজা

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৫:৫৯ অপরাহ্ণ
করিমগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে মোবাইল কোর্টে সাজা
করিমগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে মোবাইল কোর্টে সাজা

এম এ জলিল, করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ মে) পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় গাঁজা সেবন ও বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যক্তিকে এ দণ্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি  মো: গিয়াসউদ্দিন ৫৩ রহমান
উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি ইসলামপুর গ্রামের মৃত,হাজী আবদুলের ছেলে।

আদালত পরিচালনার সময় করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবিরসহ পুলিশের একটি দল সহযোগিতা করে। এ ছাড়া স্থানীয় গুজাদিয়া আব্দুল হেকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ফকির উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন কবির বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। সবার সহযোগিতা পেলে করিমগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের বিরুদ্ধে এ অভিযানের প্রশংসা করেছেন অনেকেই।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ