বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

Admin ০৪ April ২০২৬ · Saturday · ০৯:২১ পূর্বাহ্ণ
কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি জালাল উদ্দিন

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদীতে খরিপ ১/২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার(৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা।

এসময় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ধান বীজ ৫কেজি,ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ১০কেজি করে বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজী ও মীর মোঃ মোশাররফ হোসেন মাসুদ,সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন,মসূয়া ইউপির চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক,মুমুরদিয়া ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলম ও আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ