শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

দিঘলিয়ায় মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০২:২৫ অপরাহ্ণ
দিঘলিয়ায় মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
দিঘলিয়ায় মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

মো: আল-মাহফুজ শাওন

খুলনার দিঘলিয়া উপজেলার লাখোয়াটি গ্রামে মোঃ কালাম শেখ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ সময় তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার (২ মে) রাত আনুমানিক ১০টার দিকে লাখোয়াটি গ্রামের ১ নম্বর ওয়ার্ডে ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কালাম শেখ ধান কাটার শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য তার আত্মীয় শিপন মল্লিকের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সিরাজের বাড়ি সংলগ্ন একটি বাগানের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিবেশী নজরুল শেখ তার ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, নজরুল শেখ লোহার হাতুড়ি দিয়ে কালাম শেখের মাথায় আঘাত করে। তিনি ডান হাত দিয়ে আঘাত প্রতিহত করার চেষ্টা করলে হাতে গুরুতর জখম হয়। পরে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী তার লুঙ্গির খোটে থাকা ৫০ হাজার টাকা এবং শার্টের পকেটে থাকা কিছু খুচরা টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস জানান, “ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ