শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আশুলিয়ায় চাঞ্চল্যকর অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০২:০২ অপরাহ্ণ
আশুলিয়ায় চাঞ্চল্যকর অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার
আশুলিয়ায় চাঞ্চল্যকর অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

(ঢাকা জেলা প্রতিনিধি : নারয়ন সরকার সবুজ) 

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ  পল্লীবিদ্যুৎ এলাকা থেকে মো. অনিক নোমান (২২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।

গ্রেপ্তার মো. অনিক নোমান ফরিদপুর জেলার সালথা থানা এলাকার মো. মেহেদী হাসানের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার ডেন্ডাবর দশতলা রোড এলাকার লিটনের বাড়ীর ৫ম তলার ভাড়াটিয়া।

র‍্যাব ও মামলার এজাহার সুত্রে জানা যায়, বাদী ও তার স্বামী বর্তমান ঠিকানার বাসায় ভাড়া থেকে গার্মেন্টেসে চাকুরী করেন। তাদের মেয়ে ইতি আক্তার (১৫) (ছদ্মনাম) আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মাইলস্টোন স্কুলের এসএসসি পরীক্ষার্থী। বিবাদীগন বাদীর প্রতিবেশী ভাড়াটিয়া। পাশাপাশি থাকার সুবাদে গ্রেপ্তার আসামি বাদীর মেয়ে ইতি আক্তার কে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে সাড়া না দিলে গত ১ এপ্রিল বিকাল অনুমান ৪টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর বাজারস্থ মাইলস্টোন স্কুলে প্রাইভেট পড়তে গেলে গ্রেপ্তার আসামি অনিক তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় নাবালিকা ইতি আক্তারকে অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা হোটেলে নিয়ে বাদীর মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। বাদী তার মেয়েকে পরবর্তীতে পুলিশের সহায়তায় উদ্ধার করে।

এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হলে উক্ত চাঞ্চল্যকর অপহরণ পূর্বক ধর্ষণ মামলার ঘটনার ছায়াতদন্তে নামে র‍্যাবের আভিযানিক দল। উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ার পর এজাহারনামীয় প্রধান আসামী মো. অনিক নোমানকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্প। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ