শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে তরুণ-তরুণীর মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০১:৫৩ অপরাহ্ণ
জয়পুরহাটে  তরুণ-তরুণীর মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
জয়পুরহাটে তরুণ-তরুণীর মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধিঃ
​জয়পুরহাটে বেকার যুবক ও যুবমহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার  সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের  মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক  ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মাসুদ রানা প্রধান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক  মকছুদুল কবীর,শহিদুল ইসলাম, জয়পুরহাট  বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল মোমিনসহ প্রমূখ।

​জেলা পরিষদের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় মোট ৪০ জন বাছাইকৃত তরুণ-তরুণী এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। ২৬ দিনের এই নিবিড় প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ