বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন বিএনপি নেতা

Admin ০৪ April ২০২৬ · Saturday · ০৮:৩১ পূর্বাহ্ণ
কমলনগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন বিএনপি নেতা

মোঃ নুর হোসেন,‎কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি :
‎লক্ষ্মীপুরের কমলমগরে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ছিদ্দিক উল্লাহ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকাল থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার মুন্সিরহাট বাজারে এ দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন তিনি। ছিদ্দিক উল্লাহ উপজেলার চরমার্টিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের (ইউপি) সদস্য বলে জানা যায়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৩ সালের চরমার্টিন এলাকার ছিদ্দিক উল্লাহ মুন্সি মসজিদের নামে ৭৪শতক জমি দান করেন। পরবর্তীতে তার নামে মুন্সিরহাট বাজার মিলানো হয়। তখনকার সময় বিএনপি নেতা ছিদ্দিক উল্লাহর বাবাসহ একটি চক্র মসজিদের ৫২ শতক জমি বাজারের ভিটি উল্লেখ করে তাদের নামে ভুয়া রেকর্ড করে নেয়। এবং কিছু অংশে দোকানঘর নির্মাণ করে ব্যবসা শুরু করে। বিষয়টি তখন জমি দাতা ছিদ্দিক উল্লাহ মুন্সি ও মসজিদ কমিটির লোকজন জানতেন না। ওই চক্রের সদস্য বিএনপি নেতা ছিদ্দিক উল্লাহ  দীর্ঘদিন চুপ থাকার পর গত দুই দিন থেকে লোকজনকে নিয়ে তার রেকর্ড সত্বে দোকান নির্মাণ শুরু করেন। 
‎এ বিষয়ে জমিদাতার ছেলে মুন্সিরহাট জামে মসজিদের সভাপতি এবিএম বাবুল মুন্সি বলেন,  আমার বাবা এ মসজিদে ৭৪ শতক জমি দান করেন। পরবর্তীতে আমার বাবার নামে বাজার হওয়ার পর ৫২ শতাংশ জমি একটি চক্র কৌশলে তাদের নামে রেকর্ড নিয়ে জমিগুলো দখল করে নেয়। এখন বিএনপি সরকার গঠনের পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক উল্লাহ মসজিদে পাশের এক অংশে তাদের নামে রেকর্ড আছে বলে দোকানঘর নির্মাণ করছেন।
‎এ পর্যন্ত যারাই দখল করেছেন বেশিরভাগ বিএনপির লোকজন বলে দাবি করছেন তিনি। 
‎এ দিকে চরমার্টিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্থানীয় (ইউপি) সদস্য ছিদ্দিক উল্লাহ বলেন, আমরা রেকর্ড মূলে এ জমির মালিক। যার কারনে তিনি দোকানঘর নির্মাণ করছেন। এ সময় তিনি মুঠোফোনে নিউজ না করে তার সাথে দেখা করার অনুরোধ করেন।
‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন বলেন, মসজিদের জায়গায় দোকানঘর নির্মাণের বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ