শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০৭:১৮ পূর্বাহ্ণ
কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ
কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ

বিশেষ প্রতিনিধি:কাউছার উদ্দিন হৃদয়

কেন্দ্রীয় সংসদ কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। শনিবার (০২ মে) অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সাঈদ আনোয়ার দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোহাম্মদ হোসেন মাদুকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জাহেদ নুর জিতু। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশরাফ ইমরান।
কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সভাপতি ফাহিমুর রহমান বলেন, “ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে এগিয়ে নেব।”
সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। রাজপথের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবো।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ