শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় নারী পুলিশ সদস্য কোহিনুর আক্তারের মৃত্যু, কেএমপি পরিবারের শোক

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০৭:০২ পূর্বাহ্ণ
খুলনায় নারী পুলিশ সদস্য কোহিনুর আক্তারের মৃত্যু, কেএমপি পরিবারের শোক
খুলনায় নারী পুলিশ সদস্য কোহিনুর আক্তারের মৃত্যু, কেএমপি পরিবারের শোক

মো: আল-মাহফুজ শাওন

খুলনায় কর্মরত খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নারী সদস্য মোছাঃ কোহিনুর আক্তার (৩১) অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২ মে ২০২৬) আনুমানিক বিকেল ৩টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি কেএমপি’র বয়রা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, কোহিনুর আক্তার ১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় বাসায় বিশ্রামে ছিলেন। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী পুলিশ কনস্টেবল শাওন দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠাইন থানার কালামপুর গ্রামে।

এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মৃতার স্বজনরা খুলনায় পৌঁছানোর পর পরবর্তী দাফন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ