শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মাটিরাঙ্গায় খামার ব্যবস্থাপনায় নব দিগন্তের সূচনা

Admin ০২ May ২০২৬ · Saturday · ০২:৩২ অপরাহ্ণ
মাটিরাঙ্গায় খামার ব্যবস্থাপনায় নব দিগন্তের সূচনা
মাটিরাঙ্গায় খামার ব্যবস্থাপনায় নব দিগন্তের সূচনা

মো: এনামুল হক,মাটিরাঙ্গা,খাগড়াছ‌ড়ি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় প্রাণিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং আইডিএফ-এর বাস্তবায়নে ‘স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার)’ প্রকল্পের আওতায় বিভিন্ন খামারে আইওটি (IoT) ডিভাইস স্থাপন করা হয়েছে।

উপজেলার ভূঁইয়া পাড়া ও পশ্চিম মুসলিম পাড়াসহ আইডিএফ-এর বিভিন্ন কর্ম এলাকায় এই কার্যক্রম চালু করা হয়। প্রকল্পের আওতায় তিনজন নারী উদ্যোক্তার মাঝে ১০টি আইওটি ডিভাইস বিতরণ করা হয়েছে। এর মধ্যে আনোয়ারা বেগমের পোল্ট্রি খামার, ইয়াসমিন আক্তারের ডেইরি খামার এবং সুলতানা আক্তারের লেয়ার মুরগির খামারে আধুনিক প্রযুক্তি সহায়তা প্রদান করা হয়।

আইডিএফ-এর প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বাস্তবায়িত এ ব্যবস্থার মাধ্যমে ডেইরি, লেয়ার ও ব্রয়লার খামারে আইওটি প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। ফলে খামারিরা এখন মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই খামারের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারছেন। পাশাপাশি মোটর পাম্প, ফ্যান ও লাইট দূর থেকেই পরিচালনা করা সম্ভব হচ্ছে।

এই প্রযুক্তির ব্যবহারে খামার পরিচালনায় সময় ও অর্থের অপচয় কমছে এবং উৎপাদন ব্যবস্থাপনা আরও দক্ষ ও আধুনিক হচ্ছে। খামারে সরাসরি উপস্থিত না থেকেও কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হওয়ায় খামারিরা উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছেন। একই সঙ্গে গবাদিপশু ও পোল্ট্রির সঠিক পরিচর্যাও নিশ্চিত করা যাচ্ছে।

উপস্থিত কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলে প্রাণিখাতকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর এ কার্যক্রম খামারিদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ