শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ বিজিবির হাতে পুলিশ গ্রেফতার

Admin ০২ May ২০২৬ · Saturday · ০২:০৮ অপরাহ্ণ
কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ বিজিবির হাতে পুলিশ গ্রেফতার
কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ বিজিবির হাতে পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক//

কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটক ওই পুলিশ সদস্যের নাম সজীব বেপারী। তিনি ৮ এপিবিএনে কর্মরত কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (১ মে) রাত ৮টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ বিজিবির রামু ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২ মে) সকালে ৩০ বিজিবির (রামু ব্যাটালিয়ন) অধিনায়ক কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ইয়াবাসহ আটক পুলিশ সদস্যকে রামু থানা-এ হস্তান্তর করা হয়েছে।

এদিকে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, কনস্টেবল সজীব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

তিনি আরও বলেন, কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ