শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তজুমদ্দিনে চেতনানাশক মিশিয়ে চুরি ও হত্যা: রহস্য উদ্ঘাটন, প্রধান আসামীসহ গ্রেফতার ২

Admin ০২ May ২০২৬ · Saturday · ০২:০৩ অপরাহ্ণ
তজুমদ্দিনে চেতনানাশক মিশিয়ে চুরি ও হত্যা: রহস্য উদ্ঘাটন, প্রধান আসামীসহ গ্রেফতার ২
তজুমদ্দিনে চেতনানাশক মিশিয়ে চুরি ও হত্যা: রহস্য উদ্ঘাটন, প্রধান আসামীসহ গ্রেফতার ২

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি |
ভোলার তজুমদ্দিন উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে সংঘটিত চাঞ্চল্যকর চুরি ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিট থেকে ২৮ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে তজুমদ্দিন থানার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ শম্ভুপুর এলাকার আল-আমিনের বসতঘরে এ ঘটনা ঘটে। পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাবার গ্রহণের পর বাড়ির সদস্য আল-আমিন (২৬), তার মা সাজেদা বেগম (৫০) এবং দাদা শামছুল হক খাঁ (৭০) অচেতন হয়ে পড়েন।
এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের ২৫০ শয্যা ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৯ এপ্রিল ভোরে শামছুল হক খাঁ মারা যান।
এ ঘটনায় আল-আমিন বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩২৮/৪৫৭/৩৮০/৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
ঘটনার পর ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যাজিৎ চন্দ্র রায়ের তত্ত্বাবধানে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ১ মে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন এলাকা থেকে প্রধান আসামী মোঃ পারভেজ (২৬) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী জসিম (৪৬) কে শম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমারা এলাকা থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে ভিকটিমদের চুরি হওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দ্রুত রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতারে তজুমদ্দিন থানা পুলিশের ভূমিকা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ