বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশ

খুলনায় বাইসাইকেল র‍্যালি ও স্টান্ট শো: পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসকের

Admin ০২ May ২০২৬ · Saturday · ০১:৩৭ অপরাহ্ণ
খুলনায় বাইসাইকেল র‍্যালি ও স্টান্ট শো: পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসকের
খুলনায় বাইসাইকেল র‍্যালি ও স্টান্ট শো: পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসকের

মো: আল-মাহফুজ শাওন 

তারুণ্যের উচ্ছ্বাস আর দৃষ্টিনন্দন স্টান্টে মুখর হয়ে উঠেছিল খুলনা মহানগরী। শতাধিক সাইক্লিস্টের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাইসাইকেল র‍্যালি ও স্টান্ট শো প্রতিযোগিতা। এ আয়োজন ঘিরে নগরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (১ মে) দুপুরে মহানগরীর শিববাড়ি মোড়ে খুলনা বিভাগের প্রথম স্টান্ট শো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আকিজ বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিস্টের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর।

অনুষ্ঠানে তিনি খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দেন। তিনি বলেন, সাইকেল চালকদের জন্য আলাদা লেনসহ প্রয়োজনীয় অবকাঠামো ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নিরাপদ যাতায়াতের পাশাপাশি দুর্ঘটনা ও যানজট কমবে। একই সঙ্গে বায়ুদূষণ হ্রাস পেয়ে জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশবান্ধব নগর গড়ে উঠবে।

র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় স্টান্ট শো প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করেন। চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ হন উপস্থিত দর্শক ও অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না। স্টান্ট শো প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান স্টান্ট রাইডার শাহরিয়ার মাহমুদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নাইম খান, মাহাথির মো. অথৈ ও সায়েদ খান। এতে অংশ নেয় নড়াইল সাইক্লিস্ট, নওয়াপাড়া স্টান্ট রাইডার, বসুন্দিয়া সাইক্লিস্ট ও অভয়নগর সাইক্লিস্টসহ বিভিন্ন সংগঠন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রেজা উর রহমান (এডমিন) ও কাজী সাদিক (এডমিন)সহ খুলনা সাইক্লিস্টের পরিচালনা কমিটি।

প্রতিযোগিতা শেষে আকিজ বাইসাইকেলের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়নকে ৪ হাজার টাকা, রানারআপকে ২ হাজার ৫০০ টাকা এবং দ্বিতীয় রানারআপকে ১ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।দেশ-বিদেশে অবস্থানরত ও তাহিরপুর উপজেলা এবং শ্রীপুর উত্তর ইউ...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকা...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াসিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানী...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ঠাকু...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৩ অপরাহ্ণ