বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশ

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার

অনলাইন ডেস্ক ০১ May ২০২৬ · Friday · ০৩:৫৭ অপরাহ্ণ
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার

মঞ্জুর ইসলাম,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন গোলাম সারোয়ার। আগামী রোববার (২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ থানায় যোগদান করবেন। এর আগে তিনি কুমিল্লার দেবিদ্বার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল ভূমিকার কারণে গোলাম সারোয়ার ইতোমধ্যেই একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। কর্মজীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশেষ করে চট্টগ্রাম জেলায় কর্মরত অবস্থায় অস্ত্র উদ্ধার, ডাকাতি, সন্ত্রাস, মাদক কারবার ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নিয়ে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। একাধিক গুরুত্বপূর্ণ মামলা সফলভাবে নিষ্পত্তির মাধ্যমে তিনি সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটান। তার এই সাহসী ও সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ টানা তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
গোলাম সারোয়ারের সোনারগাঁ থানায় যোগদানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, তার নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন আসবে।
নেটিজেনদের মতে, সোনারগাঁয়ের মতো গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে একজন অভিজ্ঞ ও কঠোর মনোভাবাপন্ন কর্মকর্তার উপস্থিতি সময়োপযোগী। নতুন দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বে সোনারগাঁ থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।
 
মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।দেশ-বিদেশে অবস্থানরত ও তাহিরপুর উপজেলা এবং শ্রীপুর উত্তর ইউ...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকা...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াসিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানী...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ঠাকু...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৩ অপরাহ্ণ