শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ বিটেক গাড়ি পুড়ে ছাই

Admin ০১ May ২০২৬ · Friday · ১২:১৩ অপরাহ্ণ
কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ বিটেক গাড়ি পুড়ে ছাই
কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ বিটেক গাড়ি পুড়ে ছাই

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার :

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথা হায়দার আলী মিয়াজীর পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২৭টি বিটেক (ইলেকট্রিক) গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

শুক্রবার (১ মে) ভোর ৪ টার সময় নেজাম কোম্পানির বিটেক গাড়ির পার্কিংয়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়ার সময় একটি গাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং মুহূর্তেই তা পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পার্কিংয়ে থাকা একের পর এক গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই পুরো গ্যারেজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় এলাকাবাসী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ