শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা

Admin ০১ May ২০২৬ · Friday · ১১:৫২ পূর্বাহ্ণ
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা
ভোলায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:

ভোলায় পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কনস্টেবল পদ থেকে এটিএসআই (Assistant Town Sub-Inspector) পদে পদোন্নতি পাওয়া প্রসেনজিৎ বাড়ৈ-এর কাঁধে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পদোন্নতির মাধ্যমে একজন পুলিশ সদস্যের পেশাগত জীবনে নতুন দায়িত্ব ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়, যা তাকে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ