শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর ভাঙন রোধে সরকারের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন

Admin ০১ May ২০২৬ · Friday · ১১:৪৮ পূর্বাহ্ণ
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর ভাঙন রোধে সরকারের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর ভাঙন রোধে সরকারের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন

মোঃ মিনহাজুল  ইসলাম
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীব্র ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া শহিদুলের ঘাট এলাকায় নদীর পূর্ব পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নলেয়া ও কামাত আঙ্গারিয়া গ্রামে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর পাড়ের বিস্তীর্ণ অংশ ধসে পড়ছে দুধকুমারের গর্ভে। এতে হুমকির মুখে পড়েছে শহিদুলের ঘাট সংলগ্ন কয়েকশ একর আবাদি জমি ও অসংখ্য বসতবাড়ি।

স্থানীয়রা জানান, নদীর উত্তর ও দক্ষিণ অংশে কিছু প্রতিরোধমূলক কাজ হলেও মাঝখানের গুরুত্বপূর্ণ অংশে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ওই এলাকাই এখন সবচেয়ে ঝুঁকিতে রয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার। তিনি বলেন, “নদীর দুই পাশে কাজ হলেও মাঝখানের এই অংশটি অরক্ষিত রয়েছে। দ্রুত এখানে বাঁধ নির্মাণ না হলে নলেয়া ও কামাত আঙ্গারিয়া গ্রাম মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে।” তিনি কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান।

গ্রামবাসীদের পক্ষে মোন্তাজ আলী, খলিলুর রহমান সাধুসহ অন্যরা বলেন, ভাঙনের গতি এতটাই তীব্র যে আসন্ন বর্ষা মৌসুমের আগেই কার্যকর পদক্ষেপ না নিলে তারা নিঃস্ব হয়ে পড়বেন। তারা টেকসই তীর-রক্ষাবাঁধ নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে অংশ নেওয়া কয়েকশ মানুষ নদীর তীরে দাঁড়িয়ে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। অনেককে ভাঙন কবলিত পাড়ের কিনারায় দাঁড়িয়ে শেষ সম্বল হারানোর আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

এলাকাবাসীর দাবি, আশ্বাস নয়—অবিলম্বে মাটি কাটা, ব্লক ফেলা ও স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করতে হবে। জনপদ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ