বুধবার, ২৭ মে ২০২৬
জাতীয়

"দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে"-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম

Admin ০৩ April ২০২৬ · Friday · ১১:১২ পূর্বাহ্ণ
"দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে"-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম

কিশোরগঞ্জ প্রতিনিধি:
পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, ‘যেখানেই যাই সেখানেই এক হাজার, ৫০০, ৭০০ মোটরসাইকেলের লাইন। হঠাৎ করে কী এমন হয়েছে যে একসাথে কয়েক হাজার মোটরসাইকেল বেড়ে গেল? এ গাড়িগুলো কোত্থেকে এল? হঠাৎ করে কেন এরকম অবস্থা? আমি একপোয়া খেতাম, এখন হটাৎ করে ক্ষিদা বেড়ে গেছে, এখন একসের লাগে? এ বিষয়টি চিন্তা করতে হবে।’

শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই হাজারেরও অধিক কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। সরকার আগের মতোই সাপ্লাই দিচ্ছে। যদি দেখা যেত সরকার পর্যাপ্ত সাপ্লাই দিতে পারে নাই, তাহলে বলা যেত তেলের সংকট আছে। যদি একটি পাম্পে গিয়ে দেখেন পাঁচ হাজার লিটারের মধ্যে এই মাসে বিক্রি হয়েছে আট হাজার লিটার বা নয় হাজার লিটার। তার মানে সাপ্লাই চেইন ঠিক আছে, চাহিদাটা বেড়ে গেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব সরকার, এই সরকার জনগণের সরকার। ফলে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও জনগণের কথা চিন্তা করে সরকার এই খাতে ভর্তুকি দিচ্ছে, ফলে বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম বাড়েনি।’
 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

 ঢাকা জেলা প্রতিনিধি :(নারয়ন সরকার সবুজ) আশুলিয়ায় কোরবানীর পশুর হাটে গরু বাঁধাকে...

২৭ May ২০২৬ · Wednesday · ০৪:০৩ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

 মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা মোঃ...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩৭ অপরাহ্ণ