শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বাসন থানার বিশেষ অভিযান: অপহরণ মামলাসহ বিভিন্ন মামলায় ৩ আসামী গ্রেফতার

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০৩:০৬ অপরাহ্ণ
বাসন থানার বিশেষ অভিযান: অপহরণ মামলাসহ বিভিন্ন মামলায় ৩ আসামী গ্রেফতার
বাসন থানার বিশেষ অভিযান: অপহরণ মামলাসহ বিভিন্ন মামলায় ৩ আসামী গ্রেফতার

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৯/০৪/২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ মামলাসহ বিভিন্ন মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাসন থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অপহরণ মামলার তদন্তে সন্দেহভাজন আসামী: অভিযানে পেনাল কোডের অপহরণ মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ রিপন মিয়া (২২) কে গ্রেফতার করা হয়। তিনি তৈয়ব আলী ও খালেদা বেগমের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের বাসন থানার কড্ডা নান্দুন এলাকায় (মোতালেবের বাসার ভাড়াটিয়া) বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা শেরপুর জেলার ঝিনাইগাঁতী উপজেলার কুচনী পাড়া (ভবানি খেলা) গ্রামে।


সিআর পরোয়ানাভুক্ত আসামী: এছাড়াও সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ দিলদার আলী ওরফে নাজমুল হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার মাঝিয়ালী ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার দিঘিরচালা এলাকায় প্রতিভা স্কুলের পাশের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।


জিআর পরোয়ানাভুক্ত আসামী: একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার নলজানী এলাকার স্থায়ী বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ