বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

মা‌টিরাঙ্গায় কাল বৈশাখীর তান্ডব, ৩ ঘন্টা যান চলাচল বন্ধ

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০৩:১৬ অপরাহ্ণ
মা‌টিরাঙ্গায় কাল বৈশাখীর তান্ডব, ৩ ঘন্টা যান চলাচল বন্ধ
মা‌টিরাঙ্গায় কাল বৈশাখীর তান্ডব, ৩ ঘন্টা যান চলাচল বন্ধ

মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা,খাগড়াছ‌ড়ি:

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় কালবৈশাখী ঝ‌ড়ে ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

মঙ্গলবার ২৮ এপ্রিল বেলা ১১টার দিকে  ঝড় ও প্রবল বর্ষণ শুরু হ‌য়ে প্রায় দেড় ঘন্টা স্থায়ী হয়। এতে খাগড়াছ‌ড়ির-চট্টগ্রাম আঞ্চ‌লিক মহাসড়‌কের মা‌টিরাঙ্গ‌ার মুস‌লিমপাড়া,জিয়া নগর, যৌথ খামার ও বাইল‌্যাছ‌ড়ি এলকায় গাছ পড়ে ৩ঘন্টা যান চলাচল বন্ধ থা‌কে। 
প‌রে ফায়ার সা‌র্ভিস ও সেনাবা‌হিনীর যৌথ প্রচেষ্টায় সড়ক থে‌কে গাছ অপসারণ করা হ‌লে প্রায় ৩ঘন্টা পর যান চলা চল স্বাভা‌বিক হয়।
এছাড়াও যে‌ৗথ খাম‌ার এলাকায় গাছপ‌ড়ে ‌রেনু বালা ত্রিপুরা (৬৫) না‌মে এক দিন মুজুর প‌রিবা‌রের ঘর ধুম‌ড়ে‌ মুচ‌ড়ে‌ গে‌ছে। এসময় প‌রিবা‌রের সবাই ঘ‌রে থাক‌লেও অক্ষত র‌য়ে‌ছে। মা‌টিরাঙ্গার বি‌ভিন্ন এলাকায় গাছ প‌ড়ে তার ছি‌ড়ে ও খু‌টি উপড়ে পড়ায় বিদ‌্যুৎ  সং‌যোগ বন্ধ র‌য়ে‌ছে। ত‌বে কোথাও পাহাড় ধস বা বজ্রপাতে কোন ক্ষয় ক্ষ‌তির খবর পা‌য়ো যায়‌নি।
ত‌বে কি প‌রিমান ক্ষয় ক্ষ‌তি হ‌য়ে‌ছে তা তাৎক্ষ‌নিক নিরূপন করা সম্ভব হয়নী।

মা‌টিরাঙ্গা ফায়ার স‌া‌র্ভিস স্টে‌শেনে দা‌য়িত্বরত অ‌ফিসার হারুন র‌শিদ জানান,ঝ‌ড়ের সময় রাস্তায় ৯/১০ টা গাছ প‌ড়ে সড়ক বন্ধ হ‌য়ে যায়। খবর‌ পে‌য়ে ফায়ার সা‌র্ভিস কর্মীরা সড়ক থে‌কে গাছ অপসারণ ক‌রে। এখন যান চলা চল স্বাভা‌বিক র‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।
মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, এখন পর্যন্ত উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় ৩‌টি বিদ‌্যু‌তের খু‌টি ভাঙ্গা ও গাছ প‌ড়ে ঘর ভাঙ্গা সহ কাল‌বৈশা‌খি ঝ‌ড়ে ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি হয়ে‌ছে। ত‌বে কি প‌রিমান আর্থিক ক্ষ‌তি হ‌য়ে‌ছে তা নিরুপন করা সম্ভব হয়‌নি। এসময় দু‌র্যোগ কা‌লিন সময় সবাইকে নিরাপ‌দে থাক‌তে প্রয়োজনীয় নি‌র্দেশনা দেয়া হ‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।
 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

 ঢাকা জেলা প্রতিনিধি :(নারয়ন সরকার সবুজ) আশুলিয়ায় কোরবানীর পশুর হাটে গরু বাঁধাকে...

২৭ May ২০২৬ · Wednesday · ০৪:০৩ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

 মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা মোঃ...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩৭ অপরাহ্ণ