বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০৩:০৯ অপরাহ্ণ
যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু
যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: যশোরের সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোনতাজ আলী (৬০) নামে এক বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোনতাজ আলী সদর উপজেলার ওসমানপুর গ্রামের কালু মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মোনতাজ আলী সাইকেল চালিয়ে হাশিমপুর বাজারে যাচ্ছিলেন। পথে আকবর তেল পাম্পের সামনে একটি অজ্ঞাতনামা পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আড়াইটার দিকে তার মৃত্যু হয়।পুলিশ জানায়, পলাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ