শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়া শতাধিক পরিবারের দুর্ভোগ

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০২:৫৯ অপরাহ্ণ
অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়া শতাধিক পরিবারের দুর্ভোগ
অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়া শতাধিক পরিবারের দুর্ভোগ

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা মধ্যপাড়া জামে মসজিদ ও তার আশপাশে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন শতাধিক পরিবার। পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা গেছে, আশপাশের ঘরবাড়ি নির্মাণের সময় মাটি ভরাট করায় প্রাকৃতিকভাবে পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এতে অল্প বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা।

স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা। অনেকে পানিবাহিত চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন। সবচেয়ে সংকটময় অবস্থা তৈরি হয়েছে মসজিদগামী মুসুল্লি ও সকালে মক্তবে যাওয়া-আসা শিক্ষার্থীদের।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী দ্বীন ইসলাম, আলমগীর, আবু বাক্কার, জুলহাস, আদু মিয়া, হালান মিয়া ও মাসুম মিয়া বলেন, আমাদের বাড়িঘর পানিতে ডুবে রয়েছে। পানিতে গ্রামবাসীরা ডায়রিয়া এমনকি চর্মরোগে আক্রান্ত হচ্ছে। সাপসহ পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে।

দামিহা মধ্যপাড়া জামে মসজিদের সেক্রেটারি  মাওলানা আবুল কালাম বলেন, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগ। আমরা চাই দ্রুত এ সমস্যার সমাধান হোক। তিনি আরও বলেন, জলাবদ্ধতার কারণে মসজিদে যাওয়া-আসা করতে পারছে না মুসুল্লি ও মক্তবগামী শিক্ষার্থীরা।

দামিহা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল মিয়া জানান, দামিহা মধ্যপাড়া জামে মসজিদ ও তার আশপাশে জলাবদ্ধতায় শতাধিক পরিবার চরম ভোগান্তিতে রয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ