মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের তাণ্ডব,আহত প্রায় ৩০ জন

Admin ০২ April ২০২৬ · Thursday · ০২:২৬ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় পাগলা কুকুরের তাণ্ডব,আহত প্রায় ৩০ জন
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর বাজার এলাকায় পাগলা কুকুরের হামলায় নারী-পুরুষসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি উন্মত্ত কুকুর বাজার এলাকায় ঢুকে পথচারী, দোকানি ও ক্রেতাদের ওপর হামলা চালায়। অল্প সময়ের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারজুড়ে। প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু হলে এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই ভবঘুরে কুকুরের উপদ্রব বেড়ে চলছিল। কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসার সকল ব্যয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। পাশাপাশি ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ