বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী গুরুতর আহত

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০২:৫০ অপরাহ্ণ
যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী গুরুতর আহত
যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী গুরুতর আহত

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার: যশোর শহরের নিউ মার্কেট সংলগ্ন কোতোয়ালি থানার সামনে দ্রুতগামী একটি অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় মোনতাজ আলী (৬০) নামে এক বৃদ্ধ সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।আহত মোনতাজ আলী যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামের কালু মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মোনতাজ আলী নিজ বাড়ি থেকে সাইকেলযোগে ব্যক্তিগত কাজে বাজারের উদ্দেশ্যে বের হন। সকাল ৯টার দিকে তিনি যশোর কোতোয়ালি থানার সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপ তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাদের সহায়তায় দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ঘাতক পিকআপটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ