বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

ভোলা রোডে কৃষ্ণচূড়া: হারানো বাড়ির এক টুকরো স্মৃতি

Admin ২৭ April ২০২৬ · Monday · ১১:৫৯ পূর্বাহ্ণ
ভোলা রোডে কৃষ্ণচূড়া: হারানো বাড়ির এক টুকরো স্মৃতি
ভোলা রোডে কৃষ্ণচূড়া: হারানো বাড়ির এক টুকরো স্মৃতি

আবদুল্লাহ আল  শাহিদ খান, ববি প্রতিনিধি

আজ সকালে আকাশটা একটু মেঘলা ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয় পাশে ভোলা রোড ধরে হাঁটতে হাঁটতে মনটা কেমন যেন আনমনা হয়ে উঠছিল। হঠাৎ রাস্তার বাঁকে তাকাতেই থমকে যেতে হলো। মনে হলো, কে যেন সবুজের মাঝে এক মুঠো লাল আবির ছিটিয়ে দিয়েছে! মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ। সারা গাছ জুড়ে উজ্জ্বল লাল ফুলের মেলা। এমন সুন্দর দৃশ্য দেখে বুকটা ভরে গেল। প্রখর রোদে যে ফুলগুলো এত উজ্জ্বল, মেঘলা আকাশেও তাদের সৌন্দর্য যেন আরও বেশি চোখ ধাঁধানো।

কিন্তু এই সৌন্দর্য দেখেই অদ্ভুতভাবে মনটা ভারী হয়ে উঠল। কৃষ্ণচূড়ার এই লাল রং মুহূর্তে আমাকে অনেক বছর পিছিয়ে নিয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল আমাদের সেই পুরোনো বাড়ি। বাড়ির উঠোনে এমনই বড় বড় কৃষ্ণচূড়া গাছ ছিল। গ্রীষ্মকালে যখন হাওয়া বইত, তখন সারা উঠোন লাল ফুলে ভরে যেত। আমরা ছোটরা সেই ফুল নিয়ে খেলতাম, মা আর দাদি গাছের তলায় বসে গল্প করতেন। সেই বাড়ির পুকুরের উত্তর পশ্চিম কোণায় মিশে আছে আমাদের কত স্মৃতি ।

হঠাৎ করে সব বদলে গেল। যে নদীটা আমাদের বাড়ি থেকে দূরে ছিল, ধীরে ধীরে তা কাছে আসতে শুরু করল। নদী ভাঙনের কবলে পড়ল আমাদের প্রিয় বাড়ি। আমাদের ঘরবাড়ি ছেড়ে সরে যেতে হলো। সব চলে গেল, আর তার সাথে চলে গেল সেই সুন্দর কৃষ্ণচূড়া গাছগুলো। বাড়ির স্মৃতি রক্ষা করার জন্যই সেগুলোকে কেটে ফেলা হয়েছিল। এখন সেখানে শুধু নদীর জল আর আমাদের হারানো স্বপ্নের কথাগুলো ভেসে বেড়ায়।

আজ ভোলা রোডের এই গাছটি দেখে আমার পুরোনো স্মৃতিগুলো আবার জেগে উঠেছে। এই ফুলগুলো শুধু ফুল নয়, এরা আমাদের ইতিহাসের সাক্ষী। এরা আমাকে মনে করিয়ে দেয় যে যদিও আমাদের বাড়ি নদীর জলে মিশে গেছে, আমাদের স্মৃতিগুলো কখনো হারিয়ে যাবে না। যতদিন এই পৃথিবীতে কৃষ্ণচূড়া ফুটবে, ততদিন আমাদের হারানো বাড়ির কথা মনে থাকবে। আজ ভোলা রোডের এই কৃষ্ণচূড়া গাছটি আমার জন্য শুধু একটি গাছ নয়, এটি আমাদের হারানো ইতিহাসের একটি জানালা, যেখানে আমি আবার আমার পুরোনো বাড়ির কথা মনে করতে পারি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ