মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু,গুরুতর আহত ৩

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৪:২১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু,গুরুতর আহত ৩
কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে মো:রাসেল মিয়া নামে রডমিস্ত্রীর মৃত্যু,গুরুতর আহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন একটি গেইট ধসে পড়ে মো. রাসেল মিয়া (২৫) নামে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসান মিয়া (২২), স্বপন (৩৫) ও মো. রানা (২৬) নামে আরও তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিসিক শিল্প নগরীর মূল গেইটে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. রাসেল মিয়া সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

আহতদের মধ্যে হাসান মিয়া স্বল্পমারিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে, আলী স্বপন মারিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে এবং মো. রানা করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিক শিল্প নগরীর মূল গেইটের নির্মাণকাজে ২০ জন শ্রমিক কাজ করছিলো। রবিবার (২৬ এপ্রিল) বিকালে বৃষ্টির পর গেইটের ছাদ ঢালাইয়ের সময় সেন্টারিং লোড নিতে না পেরে হঠাৎ ধসে পড়ে। এতে রাসেল মিয়া ছাড়াও আরও তিনজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়া মারা যায়। এছাড়া আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ