শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান: ৩৭ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

Admin ২৬ April ২০২৬ · Sunday · ১০:১৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান: ৩৭ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান: ৩৭ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

নজরুল ইসলাম মুকুল,কুষ্টিয়াঃ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য। 
রোববার দিনভর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩৭ লাখ টাকা মূল্যের এসব মালামাল জব্দ করা হয়।
​বিজিবি জানায়, দুপুরে মিরপুর বাস স্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হয় প্রায় ১০ হাজার পিস ইয়াবা। যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এছাড়া ভোরে কাজীপুর, প্রাগপুর ও জামালপুর সীমান্তে পৃথক অভিযানে জব্দ করা হয় ভারতীয় মদ, গাঁজা, পাতার বিড়ি এবং নেশাজাতীয় ওষুধ।
​৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত সুরক্ষায় মাদক ও চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন তারা। অভিযান শেষে জব্দকৃত এসব মালামাল সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ