পূবালী ব্যাংক পি এল সি'র ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও বুথ উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে 'ক্যাশলেস বাংলাদেশ' বিষয়ক মতবিনিময় সভা ও ডিজিটাল সেবার বুথ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে জয়পুরহাটের পূর্ব বাজার এলাকায় সমীর হোটেল এন্ড রেস্টুরেন্টে
পূবালী ব্যাংক জয়পুরহাট শাখার আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য দেন পূবালী ব্যাংক রিজিওনাল হেড মোঃ দুলাল বারী। পূবালী ব্যাংক জয়পুরহাট শাখা প্রধান মাহফুজুল আলম এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন
প্রিন্সিপাল অফিসার মো: মুশফিকুল আলম, মোঃ আব্দুল ওয়ারেস, সোহেল রানা, জয়পুরহাট জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি সনজিত সাহা সাজু, সাধারণ সম্পাদক নয়ন মোহন্ত, জয়পুরহাট হার্ডওয়্যার সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় জানানো হয় এখন থেকে পূবালী ব্যাংকের গ্রাহকরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিউআর কোড এবং এপস ব্যবহার করে অল্প খরচে কাসলেস সুবিধা নিতে পারবেন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখা ও জয়পুরহাট হার্ডওয়ার অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পরে শহরের সোনার পট্টির বাজারগলিতে তিন দিন ব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন কার্জক্রম বুথের উদ্বোধন করা হয়।