শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাংবাদিককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, একজন আটক

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৫:১০ অপরাহ্ণ
সাংবাদিককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, একজন আটক
সাংবাদিককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, একজন আটক

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা বাজারের উত্তর পাশে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মনপুরা উপজেলার চরজ্ঞান এলাকার বাসিন্দা এবং স্থানীয় পত্রিকা বরিশাল বার্তা’র উপজেলা প্রতিনিধি মোঃ মাকসুদ (৩২) একটি উচ্ছেদ সংক্রান্ত খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে থাকা নগদ প্রায় ১০ হাজার টাকাও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তরা তার মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেয়।
ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কবির হাওলাদার নামে একজনকে আটক করে।
এ ঘটনায় রহিম, মিনহাজ, মেহেদী, করিব হাওলাদার, আল আমিন, গিয়াস উদ্দিন ও বাচ্চুসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “সাংবাদিক হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ