শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় গণমিছিল সম্পন্ন: জনদুর্ভোগ লাঘবে জোর দাবি, ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৫:০৮ অপরাহ্ণ
খুলনায় গণমিছিল সম্পন্ন: জনদুর্ভোগ লাঘবে জোর দাবি, ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
খুলনায় গণমিছিল সম্পন্ন: জনদুর্ভোগ লাঘবে জোর দাবি, ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মো: আল-মাহফুজ শাওন খুলনা, ২৫ এপ্রিল:

 গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে খুলনায় ১১ দলীয় জোটের ডাকা গণমিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর নিউমার্কেট এলাকায় বায়তুল নূর মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে স্লোগান দেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের দুর্ভোগের চিত্র তুলে ধরেন।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায়, জনগণের দাবি আদায়ে ধারাবাহিকভাবে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন। সার্বিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গণমিছিল শেষ হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ