শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুমেক হাসপাতালে চিকিৎসা না পেয়ে রেলওয়ে শ্রমিক দল নেতার মৃত্যুর অভিযোগ

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৪:৫৭ অপরাহ্ণ
খুমেক হাসপাতালে চিকিৎসা না পেয়ে রেলওয়ে শ্রমিক দল নেতার মৃত্যুর অভিযোগ
খুমেক হাসপাতালে চিকিৎসা না পেয়ে রেলওয়ে শ্রমিক দল নেতার মৃত্যুর অভিযোগ

মো: আল-মাহফুজ শাওন,খুলনা: 

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগে রেলওয়ে শ্রমিক দলের নেতা মো. ইমরান হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মৃতের স্বজনদের দাবি, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও দীর্ঘ সময় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। তাদের অভিযোগ, এই অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।

স্বজনরা আরও অভিযোগ করেন, দায়িত্বরত চিকিৎসক ডা. জয় পালের অবহেলা ও দায়িত্বহীনতায় রোগীর অবস্থার অবনতি ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। খুমেক হাসপাতালের পরিচালক বলেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ