বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভৈরবে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৪:৪৩ অপরাহ্ণ
ভৈরবে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টাপাল্টি  সংবাদ সম্মেলন
ভৈরবে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক:- ভৈরবে মিথ্যা বানোয়াট ও ভূয়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী ওয়াডর্ বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও তার ভাই মাহবুব মিয়াসহ পরিবার। আজ শনিবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে মাসুম বিল্লাহ বলেন,গত ১৬ এপ্রিল ভৈরব প্রেসক্লাবে ইব্রাহিম পুর গ্রামের লোকজন সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত পক্ষে টুনি আক্তার ও তার চাচা - চাচি ও চাচাতো ভাইয়েরা পণ্য ক্রয় - বিক্রয় নিয়ে লোকজনের সাথে টাকা - পয়সা নিয়ে ঝামেলা হয়েছে।পরে এসব ঘটনায় এলাকায় স্থানীয়ভাবে সালিসি বৈঠক হয়েছে।এ সময় টুনি আক্তারের কাছ থেকে তারা জোর পূর্বক ৩ টি ব্ল্যান্ক চেক নিয়ে যায়। পরে  এ ঘটনায় বেলাব থানায় একটি জিডি করা হয়েছে। কিন্তু সবের সাথে  আমাদের কোন সম্পৃকতা নেই।একটি কুচক্রী মহল আমাদের মানহানি করার জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে মব তৈরি করে। পরে পুলিশ এসে তাঁদের কে সরিয়ে দেয়। তাছাড়া আওয়ামী লীগের  বাচ্চু  ও জিসানসহ ১০/১২ জন আমার উপরে চাপ দেয়  এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা চালিয়ে মারধোর করে আমাকে আহত করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও  পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বিষয়টি বিএনপির উধ্বতন নেতাদের কে অবহিত করা হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় লোকজন ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ