শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আসন্ন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেনে গণসংযোগে ব্যাস্ত এমদাদুল হক

Admin ২৫ April ২০২৬ · Saturday · ১১:২৯ পূর্বাহ্ণ
আসন্ন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেনে গণসংযোগে ব্যাস্ত এমদাদুল হক
আসন্ন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগে ব্যাস্ত মোঃ এমদাদুল হক

মোঃ সাইফুর রহমান,  স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ চালাচ্ছেন মেঘবাড়ি হাউজিং রংপুরের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক। 
খোঁজ-খবর নিয়ে জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গত কয়েক বছর ধরে নির্বাচনী জনমত গঠনে কাজ করে যাচ্ছেন মেঘবাড়ি হাউজিং রংপুরের চেয়ারম্যান জননেতা মোঃ এমদাদুল হক। আধুনিক সমৃদ্ধ, মাদক ও দূর্নীতিমুক্ত ফুলবাড়ী উপজেলা গঠনে গত কয়েক বছর ধরে মোঃ এমদাদুল হক সাধারণ মানুষকে সাথে নিয়ে এলাকায় ক্যাম্পেইন করে আসছেন। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছর পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা এবং হিন্দু ধর্মালম্বীদের দূর্গোৎসবে হত দরিদ্র অসহায় মানুষজনের মধ্যে বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা দেয়া সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি বন্যা, দূর্যোগ ও শীতের সময় অসহায় মানুষকে ব্যক্তি উদ্যোগে নানামূখী সহায়তা দিয়ে আসছেন। স্থানীয়ভাবে একজন মানবিক জননেতা হিসেবে ফুলবাড়ী উপজেলার সাধারণ মানুষ এমদাদুল হক কে মণিকোঠায় স্থান দিয়েছেন। ইতোমধ্যে তার বিভিন্ন শুভেচ্ছার পোষ্টার ও বিলবোর্ডে সাধারণ জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। মেঘবাড়ি হাউজিং রংপুরের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ইতোমধ্যে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের কিডনী ড্যামেজের রোগী রনিকে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিভিন্ন অসহায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে আসছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ