শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বাসন থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

Admin ২৫ April ২০২৬ · Saturday · ১০:৩১ পূর্বাহ্ণ
বাসন থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
বাসন থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৫ এপ্রিল ২০২৬ তারিখে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। এসময় মাদকদ্রব্যসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদক মামলার এজাহারভুক্ত আসামী:
১. মোঃ কাইয়ুম হোসেন (২৯), পিতা: মৃত জহর আলী, মাতা: কুলসুম বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- দেশীপাড়া, থানা- সদর, গাজীপুর মহানগর।

২. মোঃ মিজানুর রহমান সবুজ (২৮), পিতা: মোঃ মোস্তফা, মাতা: রেহেনা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- সালনা মোল্লাপাড়া, থানা- সদর, গাজীপুর মহানগর।
অপহরণ মামলার এজাহারভুক্ত আসামী:
৩. সবুজ (২৫), পিতা: সুন্দর আলী, স্থায়ী ঠিকানা: গ্রাম- নাওজুরি, থানা- বাসন, গাজীপুর মহানগর।

জিআর পরোয়ানাভুক্ত আসামী:
৪. মোঃ ইয়াসিন আরাফাত রোজেন (২৪), পিতা: মৃত সাইফুল ইসলাম, স্থায়ী ঠিকানা: গ্রাম- বেরকাঠী, থানা- ঝালকাঠি সদর, জেলা- ঝালকাঠি; বর্তমান ঠিকানা: তেলীপাড়া, বাসন থানা, গাজীপুর।

নন-এফআইআর প্রসিকিউশনভুক্ত আসামী:
৫. মোঃ মহিদুল ইসলাম (৪২), পিতা: মৃত আব্দুল কাদের, মাতা: মোসাঃ হামিদা বেগম, স্থায়ী ঠিকানা: রামপুরা আফতা রোড, ডিএমপি ঢাকা; বর্তমান ঠিকানা: টেকনগপাড়া, বাসন থানা, গাজীপুর।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ