বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আপনারাই জাল নোট প্রতিরোধ করতে পারেন জনসচেতনতা মুলক অনুষ্ঠানে-ইউএনও শাম্মী কায়সার

Admin ২৫ April ২০২৬ · Saturday · ১০:২৭ পূর্বাহ্ণ
আপনারাই জাল নোট প্রতিরোধ  করতে পারেন জনসচেতনতা মুলক অনুষ্ঠানে-ইউএনও শাম্মী কায়সার
আপনারাই জাল নোট প্রতিরোধ করতে পারেন জনসচেতনতা মুলক অনুষ্ঠানে-ইউএনও শাম্মী কায়সার

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায়, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস কর্তৃক জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৫ এপ্রিল বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ জনসচেতনতা মুলক অনুষ্ঠান শুরু হয়। 
এ অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনা অন্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান সহ আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক নড়াইল জেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) সোনালী ব্যাংক লোহাগড়া বাজার শাখা মোঃ জাহিদ হাসান,যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান,  বাংলাদেশ ব্যাংক খুলনা,সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, সাবেক সোনালি ব্যাংক কর্মকর্তা বিশ্বাস মেহেদী হাসান,জনতা ব্যাংক লোহাগড়া শাখার ম্যানেজার মোঃ সাইফুর রহমান, সহ লোহাগড়ায় কর্মরত সকল ব্যাংক কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক,জনপ্রতিনিধি, সাংবাদিক,ব্যাবসায়ী এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ প্রায় ৩ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার স্বাগত বক্তব্যে বলেন আপনারা উপস্থিত সকলের চেষ্টায় হয়তো এই জাল নোটের প্রচলন কমিয়ে আনা সম্ভব। আমরা সকলে জালনোট প্রচলন রোধে সজাগ দৃষ্টি রাখবো।

প্রধান অতিথি বলেন জাল টাকার বিস্তার রোধ করতে হবে সেক্ষত্রে আপনাদের সহযোগিতা কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া জালটাকা রোধকরা সম্ভব না। কারন আপনারা সমাজের আলোক বর্তিকা আপনারা চেষ্টা করলে জাল টাকা শুন্যের কোঠায় আনতে পারবেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ