মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ

Admin ২৪ April ২০২৬ · Friday · ০৪:৩৩ অপরাহ্ণ
পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ
পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ

‎এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা)
‎
‎পাইকগাছার বিভিন্ন এতিমখানা, শিশু সদন ও লিল্লাহ বোডিং এর শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে "পুষ্টি বৈষম্যের দিন শেষ ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উন্নত মানের পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিন ২৪ এপ্রিল শুক্রবার সকালে নিজে উপস্থিত থেকে  বাতিখালী সিরাতুল হুদা এতিমখানা, বাসস্ট্যান্ড কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ উপজেলা সদরের বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ উন্নত মানের খাবার বিতরণ এবং পুষ্টি বার্তা প্রচার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, প্রধান সহকারী দেবব্রত মন্ডল, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম ও সরোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মী বৃন্দ। 
‎এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে সমাজ থেকে পুষ্টিহীনতা দুর করা, পুষ্টি সম্পর্কে সাধারণ মানুষ কে সচেতন করা। তিনি বলেন আমরা সবাই প্রতিদিন খাবার খাই, কিন্তু পুষ্টি গুণাগুণ ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের তেমন কোন ধারণা নাই। তিনি সুস্থ্য সবল জাতি গঠন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে প্রতিদিন  পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানান। একই সাথে তিনি গর্ভবতী নারী ও শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ