বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে নলডাঙ্গায় অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, জরিমানা ২০ হাজার

Admin ২৪ April ২০২৬ · Friday · ০৪:১৩ অপরাহ্ণ
নাটোরে নলডাঙ্গায় অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, জরিমানা ২০ হাজার
নাটোরে নলডাঙ্গায় অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, জরিমানা ২০ হাজার

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের পীরগাছা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পরিচালিত অভিযানে মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেনের কাছে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল পাওয়া যায়। তিনি সরকারি মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি করছিলেন বলে প্রমাণিত হয়।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জব্দকৃত জ্বালানি স্থানীয়দের মাঝে সরকারি মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ