শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, সাইবার সুরক্ষা আইনে মামলা

Admin ২৪ April ২০২৬ · Friday · ০৬:০৫ পূর্বাহ্ণ
সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, সাইবার সুরক্ষা আইনে মামলা
সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, সাইবার সুরক্ষা আইনে মামলা

জামাল উদ্দিন , স্টাফ রিপোর্টার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ২২৭১।
ভুক্তভোগী সাংবাদিক মো. খায়রুল আলম রফিক (৪০) অভিযোগ করেন, মো. আনিসুর রহমান (৪০) ও মাওলানা শহিদুল ইসলাম নামের দুই ব্যক্তি তাদের ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অশ্লীল, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে আসছেন। এতে তার সামাজিক ও পেশাগত সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা বিভিন্ন ফেসবুক লিংকের মাধ্যমে নিয়মিত অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তারা আরও সক্রিয় হয়ে বিভিন্ন মাধ্যমে মানহানিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি জটিল করে তুলেছেন।
এর আগে গত ১৬ মার্চ ২০২৬ তারিখে ভুক্তভোগী ঢাকার শেরেবাংলা নগর থানায় সাইবার অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১০, ধারা ১৭/২৫)। কিন্তু এরপরও অপপ্রচার বন্ধ না হওয়ায় তিনি পুনরায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হন।
কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ