শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ভিপি ইব্রাহিম

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৫:১৫ অপরাহ্ণ
কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ভিপি ইব্রাহিম
কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ভিপি ইব্রাহিম

অজয় সরকার ঝুটন,গাজীপুরঃ 
​গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে রাজনৈতিক অঙ্গন এখন বেশ সরগরম। বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সাধারণ মানুষের মুখে আলোচনার শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম।
​তৃণমূলের রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ভোটারদের মতে, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তির কারণে ভিপি ইব্রাহিম জনপ্রিয়তায় অনেকটা এগিয়ে রয়েছেন।
​কালিয়াকৈরের বিভিন্ন হাট-বাজার এবং চায়ের দোকানে এখন উপজেলা নির্বাচনী আলাপচারিতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, দলগত সিদ্ধান্ত ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকলে আসন্ন নির্বাচনে তিনি বড় ধরনের চমক দেখাতে পারেন।
​গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় যে কয়জন সিনিয়র রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ভিপি ইব্রাহিম। তিনি ১৯৭৯ সালে ছাত্রদল প্রতিষ্ঠাকালীন বড়ইবাড়ি এ কে ইউ ইনস্টিটিউট অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দায়িত্ব পালন করেন পরে ১৯৮২ সালে একই প্রতিষ্ঠানের ছাত্রদলের সভাপতি, ১৯৮৪ সালে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক, ১৯৮৭ সালে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের নির্বাচিত সাধারন সম্পাদক, ১৯৮৯ সালে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি, ১৯৯০ সালে কালিয়াকৈর বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, ১৯৯৩ সালে কালিয়াকৈর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, ১৯৯৭ সালে বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি, ২০০৯ সালে কালিয়াকৈর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১১ সালে অবিভক্ত গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১১ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, এরপর ২০১৯ সালে বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সদস্য এবং ২০২২ সালে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান যা এখনো চলমান আছে। এছাড়া ২০২২ সালে গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি দায়িত্ব পালন করেন তিনি।
২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ১ আসন থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ভিপি ইব্রাহিম পরে দলটির জাতীয় নির্বাচন স্টিয়ারিং কমিটির ২০২৬ এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
উপজেলার বাসিন্দারা বলছেন, তারা এমন একজন প্রতিনিধি চান যিনি এলাকার উন্নয়নে নিবেদিত থাকবেন এবং জনগণের অধিকার আদায়ে সোচ্চার হবেন। এই দৌড়ে ভিপি ইব্রাহিমের নাম এখন পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
​উল্লেখ্য যে, কালিয়াকৈর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আরও কয়েকজন প্রার্থীর নাম শোনা গেলেও মাঠ পর্যায়ের আলোচনায় ভিপি ইব্রাহিম এখন পর্যন্ত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ