শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আমি মা সন্তানের পুষ্টির জন্য মাকে সচেতন থাকতে হবে পুষ্টি সপ্তাহে--ইউএনও শাম্মী কায়সার

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৪:০৫ অপরাহ্ণ
আমি মা সন্তানের পুষ্টির জন্য মাকে সচেতন থাকতে হবে পুষ্টি সপ্তাহে--ইউএনও শাম্মী কায়সার
আমি মা সন্তানের পুষ্টির জন্য মাকে সচেতন থাকতে হবে পুষ্টি সপ্তাহে--ইউএনও শাম্মী কায়সার

সরদার রইচ উদ্দিন টিপু,জেলা প্রতিনিধি নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শাম্মি কায়সার সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন আমি মা সন্তানের পুষ্টির জন্য আমাকেই সচেতন থাকতে হবে।, আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সুষম পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে পারলে একটি স্বনির্ভর ও পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমান রহমান, আরএমও সুরেশ কুমার নন্দী, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোসা. শিরিনা খাতুন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) প্রশান্ত ঘোষ, শিক্ষক কাজী কামরুল হুদা, কাজী মোর্শেদা খানম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ