মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে তিন সাংবাদিকের বাসাসহ অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর

Admin ০১ April ২০২৬ · Wednesday · ০৬:১৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে তিন সাংবাদিকের বাসাসহ অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ সাংবাদিকের বাসাসহ অন্তত ২০টি বসতবাড়িতে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পার্কিংয়ে রাখা একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে শহরের আখড়াবাজার পিটিআই দক্ষিণ গলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের নগুয়া ও আখড়া বাজার এলাকার দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে নগুয়া এলাকার ৪০-৪৫ জনের একটি গ্রুপ বিভিন্ন অস্ত্র নিয়ে আখড়া বাজার পিটিআই গলিতে মহড়া দেয়। এক পর্যায়ে তারা গলির দুই পাশে বিভিন্ন বাসায় হামলা চালায়। এ সময় তারা সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, স্টার নিউজের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেলের ভাড়া বাসাসহ অন্তত ২০টি বাসার গেট ও দরজা-জানালা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। একই সময় একটি বাসার সামনে পার্কিংয়ে রাখা একটি মাইক্রোবাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ও র‌্যাব-১৪, সিপিসি-২ এর সদস্যরা ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ