বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় IFIC ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ০৯:০৪ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় IFIC ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আর্থিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে IFIC Bank -এর উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় উপজেলার পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার IFIC ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া IFIC ব্যাংকের ইনচার্জ মোঃ রাজিব সেরনিয়াবাতসহ ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সেমিনারে বক্তারা ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, সঞ্চয়ের গুরুত্ব, নিরাপদ ব্যাংকিং, ডিজিটাল লেনদেন, অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বর্তমান সময়ে আর্থিক সাক্ষরতা কেবল একটি প্রয়োজনীয় দক্ষতাই নয়, বরং ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং আর্থিক বিষয়ে সচেতন সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম তরুণ প্রজন্মের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে এবং নিরাপদ ও দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ