শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

GST ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ববি শিক্ষার্থীদের হেল্পডেস্ক, স্বস্তিতে ভর্তিচ্ছুরা

Admin ১০ April ২০২৬ · Friday · ১১:১৪ পূর্বাহ্ণ
GST  ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ববি শিক্ষার্থীদের হেল্পডেস্ক, স্বস্তিতে ভর্তিচ্ছুরা
GST ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ববি শিক্ষার্থীদের হেল্পডেস্ক, স্বস্তিতে ভর্তিচ্ছুরা

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) কেন্দ্রে আজ শুক্রবার সকাল ১১ টায়  গুচ্ছভুক্ত ২০ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের (এ ইউনিট) ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা উপলক্ষে  বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য  ক্যাম্পাসের  প্রধান ফটকে সহায়তায় সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়  শাখার ছাত্রদল, ছাত্র আনন্দোলন,  ছাত্রশিবিরের নেতা-কর্মীদের  এবং বিভিন্ন সংগঠন ও এসোসিয়েশন কমিটিদের ।
 


​ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠন ও সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে বিশেষ হেল্পডেস্ক। এসব ডেস্ক থেকে পরীক্ষার্থীদের আসন বিন্যাস জানানো, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং মোবাইল-ব্যাগসহ ব্যক্তিগত মালামাল নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়।

 

ঝালকাঠি থেকে আগত পরীক্ষার্থী জুনাইদ হাসান বলেন,

“আমি ঝালকাঠি থেকে ভর্তি পরীক্ষা দিতে এসেছি। যোগাযোগের জন্য মোবাইল ফোন ও মানিব্যাগ সঙ্গে আনতে হয়েছে, কিন্তু এগুলো নিয়ে হলে প্রবেশ করা নিষেধ। আমার সঙ্গে কেউ ছিল না রাখার মতো। তবে এখানে বিভিন্ন সংগঠনের হেল্পডেস্ক থাকায় আমরা নিরাপদে জিনিসপত্র রাখতে পেরেছি। এজন্য তাদের ধন্যবাদ জানাই।”


পটুয়াখালীর গলাচিপা থেকে আসা আরেক পরীক্ষার্থী জুয়েইরা আক্তার  কৃতজ্ঞতা জানিয়ে বলেন,

“এর আগে কখনো এই ক্যাম্পাসে আসিনি, তাই হলরুম খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। একটু দেরিও হয়ে গিয়েছিল। কিন্তু এখানে থাকা তথ্য সহায়তা কেন্দ্র থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি। "


এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন বলেন,

“প্রতিবছরের মতো এবারও অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে এসেছে। তাদের সহায়তায় আমরা হেল্পডেস্ক বসিয়েছি এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেমন মোবাইল, মানিব্যাগ ও ব্যাগ নিরাপদে রাখার ব্যবস্থা করেছি।”


তিনি আরও বলেন,

“অনেক শিক্ষার্থী অন্যথায় হল পরা সত্বেও ভুল করে এখানে চলে আসে। তাদের জন্য আমরা বাইক সার্ভিস চালু রেখেছি, যাতে দ্রুত নির্ধারিত হলে পৌঁছে দেওয়া যায়। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের সহায়তায় বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়েছে।”
ভর্তি কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বরিশাল বিশ্ববিদ্যালয়  ছাত্রশিবিরের সভাপতি বলেন,

ইসলামি ছাত্র শিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকেন। প্রতিটা ভর্তি পরিক্ষা আমার বসে থাকি। অভিভাবক দের আসন ব্যবস্থা  এবং  শিক্ষার্থীদের ব্যাগ  রাখার ব্যবস্থা করা হয়ে। আমার ফ্রিতে শিক্ষার্থীদের  ও অভিভাবকদের  ইসলামী ছাত্রশিবি প্রকাশনা ও  বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা  হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ