মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত-যাত্রী কল্যাণ সমিতি

Admin ৩০ March ২০২৬ · Monday · ০৭:৩৮ পূর্বাহ্ণ
এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত-যাত্রী কল্যাণ সমিতি
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে এবারের ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে সংঘটিত ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলেও ঈদ যাত্রা ব্যবস্থাপনায় যাত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়নি, যা যাত্রীবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে বড় ঘাটতি হিসেবে দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঈদ যাত্রার ১৫ দিনে সারা দেশে সড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৬৮ জন আহত হয়েছেন। বক্তারা অভিযোগ করেন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রভাবের কারণে অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন খাতে বিশৃঙ্খলা বেড়েছে। অনেক ক্ষেত্রে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে বাস ও ট্রেনের ছাদে কিংবা পণ্যবাহী যানবাহনে যাতায়াত করতে হয়েছে। তারা বলেন, যদিও বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কার্যক্রম দৃশ্যমান ছিল, তবে যাত্রী সচেতনতা বৃদ্ধি এবং ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি ছিল। সংগঠনটির পক্ষ থেকে সড়ক দুর্ঘটনাকে দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট উল্লেখ করে দুর্ঘটনা প্রতিরোধে কঠোর মনিটরিং, কার্যকর আইন প্রয়োগ এবং যাত্রী প্রতিনিধিদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকার, সংশ্লিষ্ট সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ